কিশোর চারুকলা উৎসবের দ্বিতীয় পর্বের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রামে ফুলকিতে শুরু হয়েছে কিশোর চারুকলা উৎসবের দ্বিতীয় পর্ব।
‘জয়নুল শতবার্ষিক কিশোর চারুকলা ক্যাম্প’ শীর্ষক দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বমানের বিভিন্ন শিল্পীর আঁকা ছবি শিশুদের সামনে উপস্থাপন করা হয়। গতকাল শনিবার ক্যাম্পের শুরুতে বক্তব্য দেন ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন। এরপর জয়নুল আবেদিনের জীবন ও শিল্পকর্ম নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিশদভাবে উপস্থাপন করেন শিল্পী অধ্যাপক আবুল মনসুর। ক্যাম্প পরিচালক শিল্পী অধ্যাপক কে এম এ কাইয়ুম হাতে-কলমে দৃশ্যশিল্পের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলকির নির্বাহী সম্পাদক রাশেদ হাসান।