কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় নসিমন ও চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় মোহাম্মদ করিম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। করিম নসিমনের যাত্রী ছিল এবং সে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মঞ্জুর আলমের ছেলে। দুর্ঘটনায় নসিমনের চালক ও তাঁর সহকারী দুজনই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।