কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোর (১২) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায়। সানারপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা ওই কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।