কিশোর হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলায় স্বপন মিয়া (১৪) নামের এক কিশোরকে হত্যার দায়ে দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত৷
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার সকালে এই রায় দেন৷ সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার অনন্তপুর গ্রামের জাহাঙ্গীর (২৫) ও তাঁর বড় ভাই সাগর মিয়া (২৮) এবং শহীদ মিয়া (৫০)। ২০০৫ সালের ২৭ অক্টোবর বিকেলে গোলাম মাওলার ছেলে স্বপন মিয়াকে একা পেয়ে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিরা কুপিয়ে আহত করেন৷ পরে স্বপন মারা যায়।