কিশোরগঞ্জ ও নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মো. সালু মিয়া (৩৮) ও মো. শহিদুল্লাহ (৪০) নামের দুই কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে উপজেলার মধ্য অষ্টগ্রাম বড় হাওরে এ ঘটনা ঘটে। নিহত সালু মধ্য অষ্টগ্রামের দুধর মিয়ার ছেলে ও শহিদুল্লাহ একই এলাকার সাহেদুল ইসলামের ছেলে।
একই দিনে নেত্রকোনা সদর উপজেলার মেদনী নোয়াপাড়া গ্রামে বজ্রপাতে আবদুল খালেক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা নবী হোসেনের ছেলে।