কিশোরগঞ্জে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে গতকাল শনিবার থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে।
গতকাল বেলা একটায় শহরের আলোর মেলা এলাকায় নবনির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
কিশোরগঞ্জের ঝিমিয়ে পড়া ক্রিকেট অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য এবং অতীতের মতো জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরির লক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এই টুর্নামেন্ট আয়োজন করেছে।