কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও লোকজ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছড়ায় ছড়ায় গড়ব দেশ, সমৃদ্ধ এক বাংলাদেশ’ স্লোগানে কিশোরগঞ্জে ১৩তম ছড়া উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা সমবায় কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই এর উদ্বোধন করেন। সাহিত্য সংগঠন জেগে ওঠো নরসুন্দার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। পরে বেলুন উড়িয়ে অতিথিরা উদ্বোধন করেন। এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। স্বাগত বক্তব্য দেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্যসচিব অধ্যাপক মুক্তিযোদ্ধা আবুল কাশেম।