প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অল্প বয়সে স্বল্প জ্ঞান, এই বয়সে বিয়ে ক্যান’—এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথমবারের মতো কিশোরী ফুটবল টুর্নামেন্ট হয়েছে। নগরের মেন্দিবাগ এলাকায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের আয়োজক ছিল বেসরকারি সংস্থা ব্র্যাকের ‘এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’। দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামালউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে সচেতন করে তুলতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে আয়োজকদের প্রতি পরামর্শ দেন। এতে হবিগঞ্জ দল চ্যাম্পিয়ন ও সুনামগঞ্জ দল রানারআপ হয়েছে।