কিশোরী হত্যায় গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরী হত্যার ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত তাসলিমা বেগম (১৬) নয়াদিল গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা ছিল। তাকে হত্যার ঘটনায় একই উপজেলার টনকী গ্রামের মো. রুবেল মিয়া (২৩) ও মো. আলাউদ্দিনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার নিজ বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে ধানখেত থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় গতকাল কিশোরীর বাবা খলিল মিয়া মামলা করেন। কিশোরীর মুঠোফোন কলের তালিকা যাচাই করে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার এসআই আবদুল করিম বলেন, রোববার রাতে কিশোরীর সঙ্গে রুবেল ও তাঁর বন্ধু আলাউদ্দিন দেখা করতে আসেন। একপর্যায়ে তাঁরা তাসলিমাকে পাশের জঙ্গলের দিকে নিতে চাইলে কিশোরী চিৎকার দেয়। এ সময় চিৎকার করলে তার নাক-মুখ চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে তাসলিমা মারা যায়।