কিশোরীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় এক বাসায় গতকাল শুক্রবার রুমা আক্তার (১৫) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, কিশোরী রুমা আক্তার সবুজবাগের পূর্ব বাসাবোয় তাঁর ফুফাত ভাই অ্যাডভোকেট একরামুল হকের বাসায় থাকত। তার বাবা অনেক আগেই মারা গেছেন।
একরামুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি বাসার বাইরে ছিলেন। পাঁচটার দিকে ছেলে ইমদাদুল হক তাঁকে ফোন করে জানায়, রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি বাসায় ফিরে রুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।