কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের সদরঘাট আইস ফ্যাক্টরি রোড থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। শ্বাসরোধে হত্যা করে লাশটি রাস্তায় ফেলে যায় বলে পুলিশের ধারণা।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, কিশোরীর বয়স ১৩ থেকে ১৪ বছর। গলায় আঘাতে চিহ্ন রয়েছে। হাত দুটি পেছনের দিকে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে কে বা কারা হত্যা করে লাশটি ব্যাগের ভেতর করে রাস্তায় ফেলে যায়। রাত একটায় স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।