কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবরে বাসার টিনের চালে ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমউদ্দিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নাজিমের ছোট ভাই আলাউদ্দিন জানায়, দুপুরে তারা কয়েকজন মিলে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় টিনশেড বাসায় বিশ্বকাপ ফুটবলের প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠে। নাজিম বাঁশ বাঁধার সময় তা বিদ্যুতের তার স্পর্শ করে। সঙ্গে সঙ্গেই নাজিম নিচে ছিটকে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।