প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের ঈশ্বরদী-জয়দেবপুর রেলসড়কে ট্রেনে কাটা পড়ে সোহেল আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে৷ সে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে৷ গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মূলিবাড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে৷ স্থানীয় ইউপি সদস্য আবদুল মোমিন জানান, হেডফোন লাগিয়ে কথা বলে রেলক্রসিং অতিক্রমের সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়৷ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ