কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর এলাকায় গতকাল শুক্রবার চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর (১৪) মারা গেছে। তার নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি ঢাকার কমলাপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটির ছাদে বসা ছিল ওই কিশোর। বেলা ১১টার দিকে ট্রেনটি বিমানবন্দর এলাকায় পৌঁছালে সে উঠে দাঁড়ায়। ওই সময়ই একটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে সে নিচে পড়ে যায় এবং হাত ও মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দুইটার দিকে সে মারা যায়।