কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মো. এহেছান ওই ইউনিয়নের বিবিরখিল গ্রামের নাছির উদ্দিনের ছেলে। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী জানান, সকালে কয়েকজন শিশু-কিশোর খেলা করছিল। এ সময় একটি স্যান্ডেল আবুল কাশেমের চায়ের দোকানের চালার ওপর পড়ে। স্থানীয় কয়েকজন যুবক এহেছানকে ওই স্যান্ডেলটি নামানোর জন্য চালায় তুলে দিলে সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় সে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।