কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে গত শুক্রবার রাতে সেপটিক ট্যাংকে পড়ে মো. মিঠু (১৫) নামের এক স্কুলছাত্র মারা গেছে। মিঠু বরগুনার পাথরঘাটা উপজেলার শতকর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় শতকর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার বিকেলে মিঠু উপজেলার সেনের টিকিকাটা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর সে প্রতিবেশী ফরহাদ নামের এক ছেলের সঙ্গে বের হয়। রাতে পৌরশহরের সবুজনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় মিঠু পা ফসকে সেপটিক ট্যাংকে পড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।