কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় গত মঙ্গলবার রাতে মুনতাসীর মাজহার ওরফে সৌম্য (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে মারা গেছে। পুলিশ বলেছে, দক্ষিণখানের গাওয়াইরের কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মুনতাসীর মাদকাসক্ত ছিল বলে তাঁরা জানতে পারেন। উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, মুনতাসীরের মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর থেকে সে বিষণ্নতায় ভুগছিল। এ অবস্থায় ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ে। মুনতাসীর তার দাদা পাটোয়ারি নেছারউদ্দিন আহমেদের সঙ্গে উত্তরার ৪ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের বাসায় থাকত। গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে মুনতাসীরের শোয়ার ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো দেখতে পান তার দাদা। অনেকক্ষণ ডাকাডাকি করেও মুনতাসীরের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১১টার দিকে স্বজনেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে মুনতাসীরকে ঝুলতে দেখেন। সেখান থেকে নামিয়ে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।