কিশোর-কিশোরী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু কলেজ মাঠে কিশোর-কিশোরী মেলা উদ্বোধন করা হয়। জামালপুর জেলা ব্র্যাক শিক্ষা কর্মসূচি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির উদ্যোগে মেলা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেলায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে আরও বক্তৃতা করেন ব্র্যাক ঢাকার প্রধান কার্যালয়ের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট আইরিন পারভীন, জামালপুর জেলা ব্র্যাক ব্যবস্থাপক মঞ্জরুল ইসলাম প্রমুখ।