কিশোর আলোর প্রকাশনা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার কিশোর আলোর প্রকাশনা উৎসব। বিকেল চারটায় কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে এ উপলক্ষে শিশু-কিশোরদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। মাসিক পত্রিকা কিশোর আলো (কিআ) প্রথম আলোর সহযোগী প্রকাশনা হিসেবে কাল মঙ্গলবার বাজারে যাচ্ছে।
আজকের অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ফরিদুর রেজা সাগর, ফেরদৌস ওয়াহিদ, জুয়েল আইচ, আফজাল হোসেন,
আহসান হাবীব, মাহমুদুজ্জামানবাবু, মুসা ইব্রাহীম, হাবিবুল বাশার, নাসির হোসেন প্রমুখউপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
মিলনায়তনে আসন খালি থাকা সাপেক্ষে শিশু-কিশোর ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত।