কিশোর ও এক মাদকসেবীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর রাজপাড়া ও সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশ গত সোমবার এক কিশোর ও এক মাদকসেবীর লাশ উদ্ধার করেছে।রাজশাহী নগরের জিয়ানগর এলাকায় পদ্মা নদীর ধারে মাটি খুঁড়ে পুলিশ অজ্ঞাতনামা এক কিশোরের (১৬) লাশ উদ্ধার করে। নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক আলমগীর জাহান জানান, ধারণা করা হচ্ছে, পাঁচ দিন আগে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। লাশের বুকে কালো দাগ রয়েছে। মুখটিও ফুলে গেছে। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, লাশটি নদীর পাড়ে পুঁতে রাখা হয়েছিল।সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশ নেশাগ্রস্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁর নাম ঠান্ডু মিয়া (৪৫)। বাড়ি একই থানার ব্রাহ্মণ গ্রামে। থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, সোমবার সকালে হেরোইনসেবী ঠান্ডুর লাশ আজুগড়া জামাত মোড় এলাকায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, হেরোইন সেবনের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন।