কিশোর-কিশোরী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ্গরীবুল্যাহ বালিকা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল বুধবার কিশোর-কিশোরী মেলা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কিশোর-কিশোরীদের জীবনমানের উন্নয়ন ও স্বপ্নোন্নয়নের লক্ষ্যে ডালা (ডিএএলএ) প্রকল্পের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন। এ মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, মেয়েদের উপস্থিত বক্তৃতা, কুইজ, ইংরেজি বানান, শব্দ উচ্চারণসহ বিভিন্ন অনুষ্ঠান হয়। এ ছাড়া ঝরে পড়া শিক্ষার্থী ও শ্রেষ্ঠ স্বাবলম্বী বালিকা গীতা রানীকে সম্মাননা দেওয়া হয়।