প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ কিশোর-কিশোরী। তাদের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘কিশোর-কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক জাতীয় কৌশল ২০১৭-২০৩০’ প্রচার অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ইউনিসেফ, ইউএনএফপিএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কিশোর-কিশোরীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে তারা নেশায় আসক্ত হয়ে হতাশায় ডুবে যাবে। সেখান থেকে জঙ্গিবাদে জড়াবে।