কিশোর জনি হত্যাকারীদের ফাঁসির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়াকান্দি এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত কিশোর মো. জনির হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
উপজেলার সুপারমার্কেট এলাকায় সকাল ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার সাধারণ নারী-পুরুষেরা অংশ নেন। মানববন্ধন থেকে জনির হত্যাকারীদের মধ্যে এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।