কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার রাতের কোনো এক সময় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই কিশোর (১২) আহত হয়ে রেললাইনের পাশে পড়ে থাকে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে গতকাল মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক এসআই নাজমুল আলম জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|