কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বইলছড়ি ইউনিয়নে ট্রাকচাপায় আবদুর রহমান নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। বইলছড়ি নজুরুন্নেছা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত সে। তার বাড়ি বইলছড়ি ইউনিয়নের পাইরাং গ্রামে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, কোচিং শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে আবদুর রহমান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান।