প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার চৌধুরী মোড় এলাকায় বাসের ধাক্কায় ফাইয়াকুল ইসলাম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর গ্রামের আমিনুর রহমানের ছেলে। পুলিশ জানায়, রাত নয়টার দিকে ফাইয়াকুল কালীগঞ্জ বাজার থেকে বাইসাইকেলে বাড়িতে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।