কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় বিল্লাল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দশগ্রামের আবদুল মোতালেবের ছেলে। জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, সকালে রেলপথ পার হওয়ার সময় মহুয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বিল্লাল মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।