কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে গতকাল বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় মো. রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
ওয়ারী থানার পুলিশ জানিয়েছে, নিহত রানা পুরান ঢাকার কাপ্তান বাজারের একটি পাখির দোকানের কর্মী ছিল। সকাল ১০টার দিকে সে ফ্লাইওভারের ঢাল দিয়ে হেঁটে কাজে যাওয়ার পথে বারডেম হাসপাতালের কর্মী পরিবহনের (স্টাফবাস) একটি বাস রানাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।