প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক কিশোর (১১) নিহত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আকিকুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার বেলা দুইটায় ওই কিশোর রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।