কিশোরকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহবুবুল (১৩) নামের এক কিশোরকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মল্লুক সাদীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাকির হোসেন নামের এক যুবককে আটক করেছে। আড়াইহাজার থানার এসআই আশরাফুজ্জামান জানান, সম্প্রতি খাসেরকান্দি গ্রামের মোবারকের নলকূপের হাতল চুরি হয়। মাহবুবুল তার চাচাতো ভাই জসিম উদ্দিনের ছেলে সোহেল ও উদয়ের ছেলে নূর মোহাম্মদকে এ হাতল লুকিয়ে রাখতে দেখে। ৭ সেপ্টেম্বর এ নিয়ে গ্রামে সালিস বসে। সালিসে মাহবুবুল চুরির ব্যাপারে চাচাতো ভাইদের নাম উল্লেখ করে সাক্ষ্য দেয়। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, সালিসে সাক্ষ্য দেওয়ার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে।