কিশোরকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর শেখেরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার অভিযোগে রফিকুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই দণ্ড দেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ। তবে জরিমানার টাকা দিয়ে রফিকুল তাৎক্ষণিক ছাড়া পেয়েছে। মঙ্গলবার বিকেলে মেয়েটি বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিল। পথে রফিকুল তাকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রফিকুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।