কিশোরগঞ্জ আইডিয়াল কলেজে কর্মবিরতির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ আরএস আইডিয়াল কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার মামলার ১১ দিন পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় শিক্ষক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীরা প্রতিবাদ সভা করেন। অধ্যক্ষ গোলসান আরা বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক লুত্ফুল হায়দার, প্রভাষক ইসরাক শামীর খান, মো. আসলাম আবুল উলারী প্রমুখ।শিক্ষক-কর্মচারীরা বলেন, ৩০ এপ্রিল কলেজের মাঠ ভরাটের কাজ না পেয়ে আমিন, মঞ্জু ও আলম কালটিয়া বাজারে জনসমক্ষে অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে ১ মে ওই তিনজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন। গত ১০ মে সন্ত্রাসীরা মিছিল নিয়ে কালটিয়া বাজারে অধ্যক্ষের বিরুদ্ধে অশালীন স্লোগান দেয়। আসামিদের গ্রেপ্তারের দাবিতে এর আগে একাধিকবার শিক্ষকেরা প্রতিবাদ সভা, কালোব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।সমাবেশ থেকে শিক্ষক-কর্মচারীরা আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন। তাঁদের এ কর্মসূচির সঙ্গে শিক্ষার্থীরা সহমত প্রকাশ করেছেন বলে কলেজ অধ্যক্ষ গোলসান আরা বেগম প্রথম আলোকে জানান।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, ‘আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ আজ থেকে সাঁড়াশি অভিযান চালাবে।’