কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ৮৬ জনকে রেইনকোট দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ৫৬ জন ও নেত্রকোনায় ৩০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে গতকাল রোববার প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ শহরের পত্রিকা পরিবেশক মাজহারুল হকের সঙ্গে কর্মরত ৩৩ জন এবং এম এ সাদেক মুকুলের সঙ্গে কর্মরত ২৩ জন বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন। রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, বিক্রয় নির্বাহী গৌতম কুমার মণ্ডল ও কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্যা উপস্থিত ছিলেন।নেত্রকোনার ছোট বাজারের সংবাদপত্র পরিবেশক আবু বকর সিদ্দিকের সঙ্গে কর্মরত ৩০ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।