নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কিশোরগঞ্জ এবং ফরিদপুর পৌরসভায় তিনজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। পুলিশ জানায়, আচরণবিধি না মেনে কিশোরগঞ্জে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মাজহারুল ইসলামের সমর্থনে শহরের কালীবাড়ি এলাকায় ও ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী আশরাফুল আলমের সমর্থনে হারুয়া এলাকায় নির্ধারিত সময়ের পর মাইকে প্রচারণা চালানো হচ্ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম গত শুক্রবার রাতে এ জরিমানার আদেশ দেন।ফরিদপুর পৌরসভা নির্বাচনে নাসিরউদ্দীন আহমেদ নামের এক কাউন্সিলর পদপ্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবপ্রসাদ পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে রেলগেটসংলগ্ন একটি নির্বাচনী ক্যাম্পের সামনে এ জরিমানা করেন।দেবপ্রসাদ পাল জানান, তিন মিটারের বড় নির্বাচনী প্রতীক স্থাপন করায় ওই প্রার্থীকে এ জরিমানা করা হয়।