কিশোরগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলা কারাগারে হোসেন আলী (৩৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হোসেনের বাড়ি জেলার নিকলী উপজেলার দামপাড়া গ্রামে।কারাধ্যক্ষ মো. শফিকুল আলম জানান, রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে কয়েদি হোসেন আলী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।আধুনিক সদর হাসপাতালের আরএমও আবদুল মজিদ জানান, হার্ট অ্যাটাকে হোসেন আলীর মৃত্যু হয়েছে।