কিশোরগঞ্জ কারাগারে দেড় শ বন্দীর মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ পাঁচজন শিশু, ৪৫ জন বৃদ্ধসহ মোট ১৫০ জন বন্দীর মধ্যে শীতের কাপড় বিতরণ করে। শীতের কাপড় পেয়ে বন্দীরা বেশ আনন্দিত। গত দুই দিনে এই কাপড় বিতরণ করা হয়।কারাগারে আটক ভৈরবের পুলতাকান্দি গ্রামের বৃদ্ধ সিদ্দিক মিয়া (৬৫), শামসু মিয়া (৬০), করিমগঞ্জের নানশ্রী গ্রামের জাফর আলী (৬২), পাড়াবালিয়া গামের সুরুজ আলীসহ অর্ধশতাধিক বন্দী জানান, তীব্র শীতের কারণে কারাগারে তাঁরা চরম কষ্টে ছিলেন। শীতের কাপড় পেয়ে তাঁদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।কারাধ্যক্ষ (জেলার) সফিউল আলম জানান, কারাগারে বর্তমানে মোট ৬৬৯ জন বন্দী রয়েছে। এর মধ্যে ২৯ জন মহিলা। শিশু রয়েছে পাঁচজন। দুই শতাধিক বন্দী এক কাপড়ে কারাগারে এসেছে। এদের অনেকের খবর তাদের আত্মীয়স্বজন নেয় না। ফলে শীতে তাদের সমস্যা হতো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারাগারের উন্নয়ন তহবিল থেকে উদ্যোগটি নেওয়া হয়েছে। বিত্তবানেরা এগিয়ে এলে অসচ্ছল সব বন্দীকে শীতের কাপড় দেওয়া যেতে পারে।