কিশোরগঞ্জ কারাগারে বন্দী অবুঝ ৩ শিশুর জামিন লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসায়ীদের প্রলোভনের ফাঁদে পড়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী তিন শিশুর জামিন মঞ্জুর হয়েছে গতকাল সোমবার। গতকালই তিন শিশু মুক্তি পেয়ে নিজবাড়িতে ফিরে গেছে। দুই সন্তানের কারাগারে যাওয়ার খবর পেয়ে শিশু শামীম ও তাসলিমার বাবা মো. খোরশেদ চৌধুরী স্বজনদের নিয়ে গতকাল কিশোরগঞ্জ আসেন। পরে আইনজীবী মো. শাহাদাত হোসেন কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে মানবিক কারণে শিশুদের জামিনের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আয়েজ উদ্দিন তিন শিশুকে খোরশেদ চৌধুরীর জিম্মায় জামিন মঞ্জুর করেন। বেলা ১১টার দিকে শিশুরা কারাগার থেকে মুক্তি পায়। পরে কিশোরগঞ্জ থেকে ট্রেনে তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেয়। এই তিন শিশুকে গত শুক্রবার ভৈরব রেলওয়ে থানা পুলিশের হাতে ধরা পড়ে।