কিশোরগঞ্জ ছড়া উত্সব কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উত্সবের অঙ্গীকার যুদ্ধাপরাধীর বিচার’—এই স্লোগান সামনে রেখে আগামীকাল শনিবার শুরু হচ্ছে ‘ষষ্ঠ কিশোরগঞ্জ ছড়া উত্সব ২০১০’। কিশোরগঞ্জ প্রেসক্লাব মুক্তমঞ্চে সকাল সাড়ে ১০টায় উত্সব পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ছড়া উত্সব উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. শাহ কামাল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম ফজলুল হকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্বে দুজন কৃতী সাহিত্যিককে ‘সুকুমার রায় সাহিত্য পদক’ ও বিশেষ সম্মাননা দেওয়া হবে। এবারের পদকপ্রাপ্তরা হলেন কাব্য সাহিত্যে অজামিল বণিক, ছড়া সাহিত্যে মো. নবী হোসেন।এবারের ছড়া উত্সবে দেশের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক কবি ও ছড়াকার উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা আশা করছেন।