কিশোরগঞ্জ জেলা সমিতির বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের যেকোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য দরখাস্ত আহ্বান করেছে ঢাকায় কিশোরগঞ্জ জেলা সমিতি। আগ্রহী ছাত্রছাত্রীদের ২৫ নভেম্বরের মধ্যে ৫২ নিউ ইস্কাটন রোড, টিএমসি ভবন, (তৃতীয় তলা), ঢাকায় সমিতির কার্যালয়ে আবেদন পাঠাতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে এক কপি ছবি, নম্বরপত্রের সত্যায়িত কপি, প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র ও তথ্যাদি দিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।