কিশোরগঞ্জ-ঢাকা বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-গাজীপুর-মহাখালী পথে গতকাল বুধবার বিকেল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মহাখালী পরিবহন মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব ও শ্রমিক নির্যাতনের জের ধরে কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। গত মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলা পরিবহন মালিক সমিতি কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বলা হয়, বেশ কিছুদিন ধরে মহাখালী টার্মিনালের মালিক ও শ্রমিক নেতারা তাঁদের শ্রমিক দিয়ে বাস চালাচ্ছেন। তাঁরা কিশোরগঞ্জের বাসের শ্রমিকদের মারধর করে নামিয়ে দিয়ে নিজেদের শ্রমিক ওঠাচ্ছেন।
বিভিন্ন বাস থেকে অযৌক্তিকভাবে পৌর টোলসহ অন্যান্য চাঁদা আদায় করা হচ্ছে। এমনকি ১ নভেম্বর থেকে মহাখালীর নেতারা কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ করে দেন। এসব অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে বুধবার (গতকাল) বিকেল থেকে কিশোরগঞ্জ-গাজীপুর-মহাখালীর পথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলবে।
কিশোরগঞ্জ মালিক সমিতি সূত্র জানায়, মহাখালী থেকেও কোনো বাস কিশোরগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। কিশোরগঞ্জের ওপর দিয়ে অন্য কোনো জেলা থেকেও মহাখালী বাস টার্মিনালে বাস চলাচল করতে দেওয়া হবে না।