কিশোরগঞ্জ-ঢাকা সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভায় অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর মেয়র মাজহারুল ইসলামের সঙ্গে পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, বৈঠকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত টোল আদায় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।পরিবহনমালিকেরা জানান, ১০ সেপ্টেম্বরের মধ্যে পৌর কর্তৃপক্ষ টোল আদায়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত জানার পর সমিতি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।প্রসঙ্গত, কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এবং করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দর থেকে শহরে বাস ঢোকার পর টোল আদায় করার প্রতিবাদে পরিবহন মালিক সমিতি বৃহস্পতিবার সকাল থেকে এই দুটি সড়কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।