কিশোরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ পৌরসভার ২০১০-১১ অর্থবছরের বাজেট গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবু তাহের মিয়া।প্রস্তাবিত বাজেট হচ্ছে ৩৮ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৪৬০ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৩২ লাখ ৮৫ হাজার টাকা।