কিশোরগঞ্জ শহরে মেস থেকে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদ উল্লাহ নিখোঁজ হয়েছে। সে আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থী। সে শহরের হারুয়ার মানিক ফকিরের গলিতে অবস্থিত মেরাজ উদ্দিনের মেসে থাকত। মেসে তার সহপাঠীরা জানায়, মঙ্গলবার রাতে আসাদ তার কক্ষে ঘুমায়। কিন্তু সকালে আর তাকে দেখা যায়নি। খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মেসের একটি কক্ষে তারা তিনজন থাকত। পুলিশ শাহজাদা ভূঁইয়া নামের তাদের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।আসাদ উল্লাহর বাড়ি করিমগঞ্জ উপজেলার খৈলাকুঁড়ি গ্রামে। আসাদের চাচা মো. সিরাজুল ইসলাম গতকাল বুধবার এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। আমরা সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখে আসাদকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা চালাব।’