কিশোরগঞ্জ সদরে যাঁরা চেয়ারম্যান নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে (ইউপি) বিজয়ী চেয়ারম্যানদের নাম পাওয়া গেছে। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন: মারিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) মো. সালাহউদ্দিন, চৌদ্দশত ইউপিতে মো. আবদুল করিম, বিন্নাটি ইউপিতে মো. শফিকুর ইসলাম, মহিনন্দ ইউপিতে মো. নূরুল হুদা, কর্শাকড়িয়াল ইউপিতে মো. কামালউদ্দিন, লতিবাবাদ ইউপিতে মো. আবদুর রাজ্জাক, রশিদাবাদ ইউপিতে মো. সিরাজুল ইসলাম, মাইজখাপন ইউনিয়নে মো. মফিজউদ্দিন, দানাপাটুলী ইউপিতে মো. খায়রুল ইসলাম মলু, বৌলাই ইউপিতে আবদুল কাদির। শেষ খবর পাওয়া পর্যন্ত যশোদল ইউপির ফলাফল পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার এসব ইউপিতে ভোট গ্রহণ করা হয়।