কিশোরগঞ্জ হাওরে ডাকাতি প্রতিরোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ব্যবসায়ীরা ভৈরব থেকে পাইকারি মাল কিনে এনে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। কিন্তু ভৈরব থেকে মালামাল নিয়ে নৌপথে মিঠামইনে আসার পথে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিরশর ও রাজাপুরে গত দুই মাসে এ রকম পাঁঁচ-সাতটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ অবস্থায় ব্যবসায়ীরা নৌপথে পরিবহন বন্ধ রেখে বিকল্প পথে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর দিয়ে মালামাল পরিবহন শুরু করেছেন। কিন্তু ব্যবসায়ীরা তাতেও রক্ষা পাচ্ছেন না। চামড়া নৌবন্দরের টোল আদায়কারীরা এক টাকা খাজনার স্থলে ব্যবসায়ীদের কাছ থেকে ১০ টাকা আদায় করছেন।কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উঠে এসেছে। মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান বলেন, ডাকাতি ও অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি।পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, জেলার সর্বত্র, বিশেষ করে হাওরে নৌ-টহল ও সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পানিরশর ও রাজাপুরে ডাকাতি বন্ধে করণীয় নিয়ে আলোচনার জন্য ভৈরব থানার ওসিকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।