কিশোরগঞ্জ হাসপাতালে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় চিকিত্সক আহত ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিত্সক, নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। তবে শুধু জরুরি বিভাগের কার্যক্রম চালু থাকলেও বহির্বিভাগ ও ওয়ার্ডে চিকিত্সা কার্যক্রম বন্ধ থাকে।