প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ জেলাকে অন্তর্ভুক্তির প্রতিবাদ এবং কিশোরগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল রোববার দুপুরে জেলা সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন খান প্রমুখ।
সমাবেশ শেষে জেলা প্রশাসক এস এম আলমের হাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি তুলে দেওয়া হয়।