কিশোরগঞ্জকে সিটি করপোরেশন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত না করে কিশোরগঞ্জকে সিটি করপোরেশন করার দাবিতে এক মতবিনিময় সভা হয়েছে। সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভা হয়।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রলীগ নেতা এনায়েত করিম। এতে জানানো হয়, ময়মনসিংহ বিভাগ হোক, এটা সবারই কাম্য। তবে কিশোরগঞ্জ জেলাকে যেন এ বিভাগে অন্তর্ভুক্ত করা না হয়। জেলাবাসীর দাবি, কিশোরগঞ্জকে সিটি করপোরেশন ঘোষণা করা হোক। এ দাবি বাস্তবায়নে ১৮ জানুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।