কিশোরগঞ্জে অটিস্টিক শিশুদের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে খেলার আনন্দে মুখরিত একটি দিন পার করল অটিস্টিক শিশুরা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল শেষ হলো অটিস্টিক ক্রীড়া উৎসব-২০১৭। কিশোরগঞ্জের চারটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ২৫ জন খেলোয়াড় অংশ নেয় এই উৎসবে।
ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আয়োজনের আকর্ষণ ছিল প্রতিবন্ধী বালক ও বালিকাদের দৌড় প্রতিযোগিতা। তবে মূল আকর্ষণ ছিল ঢাকা থেকে আসা স্পেশাল অলিম্পিকস কমিটির প্রতিনিধিদলের ‘ইয়ং অ্যাথলেট প্রোগ্রাম’। এতে নেতৃত্ব দেন স্পেশাল অলিম্পিকস কমিটির জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। বিশেষ এই শিশুদের খেলাধুলার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।