কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ অভ্যন্তরীণ ও আন্তজেলা সব পথে বাস চলাচল বন্ধ রয়েছে। তা ছাড়া তাড়াইল, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনসহ বিভিন্ন এলাকা থেকে সিলেট ও চট্টগ্রামগামী বাসগুলোও আটকা পড়েছে। এতে বিভিন্ন বাসস্ট্যান্ডে আটকে পড়ে যাত্রীরা দুর্ভোগ পোহান।পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ শহর থেকে বিভিন্ন পথে পিকআপ ভ্যান চলাচল নিয়ে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে পিকআপ ভ্যান মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে বুধবার রাতে শহরের গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ডে বাসশ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন বাসশ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন মিলে বাস ধর্মঘটের ডাক দিয়েছে।জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া বলেন, বাসশ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।জানতে চাইলে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।